বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

 

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে তাঁদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে দুজনই পরস্পরের প্রতি শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেন।

 

ড. ইউনূস এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন ও শুভকামনা জানান।

 

সাক্ষাতের সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত