১২ মে ঢাকায় সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি

 ১২ মে ২০২৬ মঙ্গলবার রাজধানীতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন, পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা, আলোচনা সভা, সংবাদ সম্মেলন এবং সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন। দিনের শুরুতে বেলা ১১টায় জাতীয় সংসদ স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এমপি এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এমপি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন বেলা ১১টা ৩০ মিনিটে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এদিকে সন্ধ্যা ৭টায় রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রী বক্তব্য রাখবেন বলে জানা গেছে। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করবেন...

“ধামাচাপা দিলে হবে না, সত্য বের হবেই”—ডাকসু নির্বাচন নিয়ে আবিদুলের হুঁশিয়ারি

“ধামাচাপা দিলে হবে না, সত্য বের হবেই”—ডাকসু নির্বাচন নিয়ে আবিদুলের হুঁশিয়ারি