চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, মাদক নির্মূলে সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয়...
নিউইয়র্ক প্রতিনিধি: নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও...
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল...
সরকারকে সময় দেওয়া যাবে না’ যারা বলে, তারা নিজেদের স্বার্থে কথা বলে: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলে যারা হুমকি দিচ্ছে, তারা জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে কথা...
আনসার-ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর প্রশংসা
গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ সগৌরবে উদযাপিত হয়েছে। বুধবার (২০ মে) আনসার ও ভিডিপি...
ওমানে গাড়ির ভেতরে মৃত্যু, দেশে ফিরল চার ভাইয়ের লাশ
ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চার বাংলাদেশি সহোদরের মরদেহ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার...
অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার
চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ...
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ
সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নয়জন সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে...