দেশে ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী: জলবায়ু পরিবর্তনে বাড়ছে ঝুঁকি

দেশে কিডনি রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট তাপদাহ, লবণাক্ততা ও বিশুদ্ধ পানির সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এভাবে চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে কিডনি রোগ বিশ্বের পঞ্চম শীর্ষ মৃত্যুঘাতী রোগে পরিণত হবে।   ​শনিবার (০৭ মার্চ, ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ: ঝুঁকি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ ও বক্তারা এসব তথ্য জানান।   ​বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পস-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ। তিনি বলেন, বিশ্বজুড়ে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত, যা ডায়াবেটিস রোগীদের চেয়ে প্রায় দ্বিগুণ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এছাড়া আরও ২৪ থেকে ৩০ হাজার রোগী হঠাৎ কিডনি বিকল হওয়ার শিকার হচ্ছে।  ...

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০