রাজধানীর আশুলিয়া এলাকা থেকে ১৩৮০ গ্রাম গান পাউডারসহ মো. খাইরুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তি একটি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ধারার সক্রিয় সদস্য বলে দাবি করেছে ডিবি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ১৩৮০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, খাইরুল ও তার সহযোগীরা সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, “উদ্ধারকৃত গান পাউডারের উৎস অনুসন্ধান চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি তেজগাঁও বিভাগ।
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়...
রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একদিনেই ২ হাজার ২৭০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে...
রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গত ২৬ এপ্রিল ভোরে ঘটে যাওয়া ভয়াবহ এ ছিনতাই ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। চলন্ত...