সিদ্ধেশ্বরীতে প্রাইভেটকার ছিনতাই: তিন আসামিই গ্রেফতার, আদালতে জবানবন্দি

স্টাফ রিপোর্টার :
 ছবি:
ছবি:

রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গত ২৬ এপ্রিল ভোরে ঘটে যাওয়া ভয়াবহ এ ছিনতাই ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। চলন্ত প্রাইভেটকার থেকে এক নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছোঁ মেরে টান দিলে তিনি মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে প্রায় ১৫–২০ ফিট টেনে নিয়ে যায় গাড়িটি। ভিকটিম প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন।

 

বিষয়টি আদালতের নজরে আসার পর নির্দেশে পিবিআই (এসআইএন্ডও দক্ষিণ) মামলার তদন্ত শুরু করে। বিশেষ পুলিশ সুপার মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা আক্তার ও হান্নানুল ইসলামের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়।

 

প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে রবিউলকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে ইউসুব মিয়া ও রাজীব মাতুব্বরকেও গাজীপুর ও মিরপুর থেকে গ্রেফতার করে পিবিআই।

 

গ্রেফতারকৃত রবিউল ও ইউসুব আদালতে জবানবন্দিতে জানায়, ঘটনার দিন রাতভর গাড়ি নিয়ে ঘোরাঘুরির পর ভোরে সিদ্ধেশ্বরীতে এসে টার্গেট করে তারা। গাড়ি চালাচ্ছিল রাজীব, ব্যাগ টান দেয় ইউসুব, আর রবিউল ছিলেন সহযাত্রী। ঘটনার পর ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

 

পিবিআই জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পাশাপাশি ঢাকা শহরে সক্রিয় অন্যান্য ছিনতাই চক্র চিহ্নিত করতেও অভিযান চালানো হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত