ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৪০

ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী এ রোগে ১২ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ জন রোগী।   রোববার (২১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যুর এ সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে শুধু বরিশাল বিভাগেই প্রাণ হারিয়েছেন ৫ জন।