কাউন্সিলর নির্বাচন ঘোষণার পর অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জ প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম হাফেজ মাওলানা ওসমান গণি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোজাম্মেল চৌধুরী এবং পৌর যুবদল নেতা কাউসার আহমেদ।

সংবাদ সম্মেলনে কাউসার আহমেদ অভিযোগ করেন, সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, একই ওয়ার্ডের প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করতে নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাউসার আহমেদ তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় এলাকাবাসীও অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত