সালথায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাটিয়া বাজার এলাকায় মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছারউদ্দীন মাতুব্বরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা ইমরান হোসেন।

 

দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতা ইছহাক মাতুব্বর, অ্যাডভোকেট রেজাউল করিম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী, সাবেক ইউপি সদস্য আবু ফকির এবং যুবদল নেতা উজ্জ্বল শিকদার।

 

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অবদান, দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের কথা স্মরণ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোস্তফা কামাল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত