মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (৩০ মে) কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকালকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
কর্মসূচির স্থান ও সময়সূচি:
দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় সুবিধাজনক সময়ে সাধারণ মানুষের মাঝে অংশ নেওয়ার সুবিধার্থে তিনটি ভিন্ন স্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে:
দুপুর ১২.০০ টা: জিনজিরা বিএনপি প্রধান কার্যালয়।
দুপুর ১.৩০ টা: কালিগঞ্জ নয়াবাড়ি, শুভাঢ্যা।
দুপুর ২.০০ টা: স্ট্যান্ডবাজার বড়ইতলা, কোন্ডা।
কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু এক যৌথ বিবৃতিতে উক্ত দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।