জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বরগুনায় দোয়া মাহফিল

বরগুনা প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল শেষে বিএনপির নেতাকর্মীরা অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।

 

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত