বাংলাদেশ-ক্রোয়েশিয়া সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ ছবি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ ছবি:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়টি উঠে আসে বৈঠকে।

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত