কেরানীগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ১, রাজধানীতে রয়েছে ৭ মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ জাল টাকা সহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার উত্তর পাতার তার গ্রামে। রাজধানীর কেরানীগঞ্জের জয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কদমতলী গোলচত্ত্বর এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ (ক্রাইম অ্যান্ড অপস) এর অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জিনজিরা এলাকার মনু ব্যাপারীর ঢালে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ও ডিবি অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল।

অভিযানে ১ হাজার টাকার জাল নোটের মোট ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৭টি মামলা রয়েছে। এসব মামলার বেশিরভাগই জাল নোট এবং প্রতারণা সংক্রান্ত।

জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত।

এলাকার খবর

সম্পর্কিত