অবসরে টিএসআই অজিউল্লাহ, ট্রাফিক তেজগাঁও বিভাগের সম্মাননা

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি:
ছবি:

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে ট্রাফিক তেজগাঁও বিভাগের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত টিএসআই অজিউল্লাহকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে। নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ আয়োজিত বিদায় সংবর্ধনায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা, পিপিএম সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে টিএসআই অজিউল্লাহ কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব তাঁকে সবার কাছে একজন অনুসরণীয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বক্তারা আরও বলেন, ট্রাফিক তেজগাঁও বিভাগে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মজীবনের সাফল্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভাগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষদিকে টিএসআই অজিউল্লাহর সুস্বাস্থ্য, শান্তিময় ও সুখী অবসরজীবন কামনা করেন উপস্থিত সবাই। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে তাঁর কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত