গাজীপুর সদর সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কর্মকর্তা-সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে সেখানে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রাণী সিনহা, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত