আরআরএফ-ঢাকায় পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ

সোহেল রানা:
 ছবি:
ছবি:

 

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও প্রস্তুতি নিশ্চিত করতে আরআরএফ-ঢাকা-এর উদ্যোগে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) আরআরএফ-ঢাকার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ কিট প্যারেডে উপস্থিত থেকে সকল কর্মকর্তা ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন আরআরএফ-ঢাকার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা।

পরিদর্শন শেষে তিনি কিট সামগ্রীর সার্বিক মান ও সদস্যদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ড্রেস রোল যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান, কিট সামগ্রীর সঠিক ব্যবহার ও সংরক্ষণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, একটি সুশৃঙ্খল ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত কিট পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রত্যেক সদস্যকে সর্বদা দায়িত্বশীল ও নিয়মানুবর্তী থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ-ঢাকার ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনামুল হক সাগর, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ফোর্স) মোহাম্মদ মিজানুর রহমান এবং আরআই মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

কিট প্যারেডের মাধ্যমে বাহিনীর সদস্যদের প্রস্তুতি, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নের বিষয়টি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত