ভৈরবে যুবদল নেতাকে সংবর্ধনা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

সোহেল রানা:
 ছবি:
ছবি:

 

কিশোরগঞ্জের ভৈরবের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ভৈরব উপজেলা ও পৌর যুবদল।

শনিবার দুপুরে ভৈরব বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতেই ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত এই কেন্দ্রীয় নেতাকে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “এই সম্মান আমার একার নয়, ভৈরবের নেতাকর্মীদের ভালোবাসা ও ত্যাগের স্বীকৃতি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন জনগণের পাশে থেকে কাজ করব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রগঠনের স্বপ্ন বাস্তবায়নে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনকে শক্তিশালী করে গণতন্ত্র, মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”

বক্তারা সাইদুর রহমানের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তিকে ভৈরববাসীর জন্য গর্বের বিষয় উল্লেখ করে তাঁর সফলতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত