ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আট জুয়ারিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এসময় জুয়ার সরঞ্জামাদি ও নগদ ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নতুন বাক্তারচর কুড়ের পার এলাকায় লাল মিয়ার ফসলি ভিটিতে এ অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও জাজিরা পুলিশ ফাঁড়ির একটি টিম।
গ্রেপ্তাররা হলেন— মনির (৪৫), কালা মিয়া (৪০), রাসেল (৩০), তোফাজ্জল (৪২), মকবুল (৩০), আল মামুন (২৮), কলিম (৪৪) ও শওকত (৩৫)।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, "আমরা জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ৮ জনকে গ্রেপ্তার করেছি। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এফআইআর নং-৪৯, তারিখ- ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে The Public Gambling Act, 1867 এর ৪/১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।