নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (১১ মে) ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল খেলোয়াড়কে অভিনন্দন জানানো হয়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত