নিকলীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শারিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে নিকলী উপজেলার গরুই ইউনিয়ন পরিষদ ভবনের উত্তর-পূর্ব পাশে গরুই গ্রামের সবু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ আলী গরুই শিবিরপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ বিষয়ে নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবনকারী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের শিকড় উপড়ে ফেলতে নিকলী থানা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। 

 

জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোথাও মাদকের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সবাইকে আহ্বান জানাচ্ছি।”

নিকলী থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত