জ্বালানি তেলের দাম বাড়তেই বাস ভাড়া বৃদ্ধি, প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা!

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহনে। নতুন করে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্ত জানান।

 

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। একই হারে বৃদ্ধি করা হয়েছে আন্তঃজেলা বাস ভাড়াও। যদিও পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বৃদ্ধির দাবি উঠেছিল, সরকার সেই দাবি আংশিকভাবে মেনে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ২ দশমিক ৪২ টাকা থেকে বেড়ে ২ দশমিক ৫৩ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তঃজেলা বাস ভাড়া ২ দশমিক ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ২৩ টাকা।

 

এছাড়া মিনিবাসের ভাড়াও ১১ শতাংশ বাড়ানো হয়েছে। আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ দশমিক ৩২ টাকা, যা এখন বেড়ে হয়েছে ২ দশমিক ৪৩ টাকা।

মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে ভাড়া সমন্বয় করা হবে।

এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত