কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডল, সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহীদুল হকসহ জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

এ সময় তিনি বলেন, পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনে সততা ও আন্তরিকতার বিকল্প নেই। 

 

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু—এ কথা শুধু মুখে নয়, বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

এলাকার খবর

সম্পর্কিত