সবুজবাগে ৮ কেজি গাঁজা ও ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ হানিফ ভূঁইয়া (৪১)।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, মানিকদিয়া তিতাস রোড সংলগ্ন একটি বাড়ির সামনে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হানিফকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা, ২ হাজার পিস ইয়াবা, ৩৯ বোতল নেশাজাতীয় চকো ও ৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করতেন বলেও জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত