নীলফামারী সরকারি কলেজে ১৫৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের আয়োজনে কলেজের হলরুমে প্রায় ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে নিয়ে জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলতাফুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বুয়েটের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইরফান আহম্মেদ ইমন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. সাকিব ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের শিক্ষার্থী সারাফ রুমালী স্নেহা, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী সাথী রানী রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরাফাত জামান, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বোহাইরা তানজিম সিলভিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আনিকা কাশফিয়া।

অনুষ্ঠানে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত ও সদস্য সচিব মো. রইসুল ইসলাম রানাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি কলেজ, পরিবার ও জেলার জন্যও গৌরবের। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত