সীতাকুণ্ড ক্যাম্প পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসপি মাহমুদা বেগম

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম সীতাকুণ্ড অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।

বুধবার (৩ জুন) পরিদর্শনকালে তিনি ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনসেবামূলক মনোভাব বজায় রেখে দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার ক্যাম্পের বিভিন্ন স্থাপনা, আবাসন ব্যবস্থা এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার বাচা মিয়া এবং পুলিশ পরিদর্শক মো. নাহিদ হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীতাকুণ্ড অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত