যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভৈরবের সাইদুর রহমান

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃতি সন্তান, ত্যাগী ও অভিজ্ঞ সংগঠক সাইদুর রহমান।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁর এই পদপ্রাপ্তিকে দলীয় নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে তাঁর অবদান দীর্ঘদিন ধরেই আলোচিত।

 

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত সাইদুর রহমান ধাপে ধাপে সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে তরুণদের সংগঠিত করা এবং দলীয় কার্যক্রম গতিশীল করতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

 

এই সিদ্ধান্ত ঘোষণার পর ভৈরব ও কিশোরগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অসংখ্য নেতাকর্মী।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, কেন্দ্রীয় পর্যায়ে তাঁর অন্তর্ভুক্তি যুবদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে এবং তরুণ নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

প্রতিক্রিয়ায় সাইদুর রহমান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাবেন।

ভৈরবের এই অর্জনে স্থানীয়ভাবে নতুন আশাবাদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত