শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। পরে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল এবং অন্তত ৩৫ জন আহত হন বলে জানা যায়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত