বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় মানববন্ধন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চক সিংড়া ঈদগাহ মাঠ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ এবং স্থানীয় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় সকাল ১০টায় মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা চক সিংড়া ঈদগাহ মাঠ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।