দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সবুজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান ওরফে সবুজকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত ১৭ নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনার রূপসা থানায় দায়ের করা একটি নাশকতা ও মারামারির মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার মামলা নম্বর-১৮, তারিখ ২২ মার্চ ২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৩৭/৫০৬(২) ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মামলার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে খুলনার রূপসা উপজেলার ডুমুরিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

 

তদন্তকারী কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে পারেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত