ইসরায়েলকে নিষিদ্ধের দাবির মুখে ফিফার অবস্থান স্পষ্ট

অনলাইন ডেস্ক
 ছবি: (ফাইল ছবি)
ছবি: (ফাইল ছবি)

ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফিফা। সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফিফা রাজনৈতিক সমস্যা সমাধানের জায়গা নয়, তবে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বক্তব্যে ইনফান্তিনো বলেন, “ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তবে এটি অবশ্যই ফুটবলের ঐক্যবদ্ধ, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বজুড়ে খেলার উন্নয়ন ঘটাতে পারে।”

তিনি আরও বলেন, “আজ বিশ্বের নানা সংঘাতে যারা ভুগছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এখন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের আহ্বান।”

বর্তমানে ইসরায়েল জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে অংশ নিচ্ছে। অন্যদিকে, ইসরায়েলি ক্লাব মাকাবি তেলআবিব ইউরোপা লিগে খেলছে।

এরই মধ্যে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত ফিফা কোনো সিদ্ধান্ত নেয়নি।

ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি বলেন, “ইসরায়েল উয়েফার সদস্য। যেভাবে আমার অঞ্চলের সদস্যদের বিষয়ে আমি সিদ্ধান্ত নেই, তাদেরও (উয়েফা) একই দায়িত্ব পালন করতে হবে।”

এই অবস্থান থেকেই স্পষ্ট, ইসরায়েল ইস্যুতে যেকোনো সিদ্ধান্ত ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার ওপরই নির্ভর করছে।

এলাকার খবর

সম্পর্কিত