কুনিয়ার জোড়া গোলে জয়ের পথে ব্রাজিল, হাইতির বিপক্ষে স্বস্তির সুবাস

অনলাইন ডেস্ক
 ছবি:
ছবি:

অবশেষে গোলের দেখা পেল ব্রাজিল। হাইতির বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ২৩ মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রথম শটটি ঠেকালেও ফিরতি বলে মাতেউস কুনিয়া সফলভাবে বল জালে জড়ান।

আগের ম্যাচে সহজ সুযোগ নষ্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন ইগর থিয়াগো। হাইতির বিপক্ষে তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে সেই আস্থার প্রতিদান দিয়েছেন মাতেউস কুনিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের জোড়া গোলে জয়ের সুবাস পাচ্ছে ব্রাজিল।

তবে ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না সেলেসাওরা। ১২ মিনিটে রাফিনিয়ার শটে বল জালে গেলেও অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি।

এরপর ২২ মিনিটে ব্যবধান গড়ার আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষকের মুখোমুখি হন রাফিনিয়া। কিন্তু চিপ শট নেওয়ার পরও ফাঁকা জালে বল পাঠাতে ব্যর্থ হন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

তবে এক মিনিট পর আর ভুল করেনি ব্রাজিল। জনি প্লাসিডের সেভ করা বল থেকে সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন কুনিয়া। পরে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

বিস্তারিত আসছে...

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত