ক্যাচ মিসেই সর্বনাশ, ফাইনালে যেতে ১৩৬ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে!

অনলাইন ডেস্ক
শেখ মেহেদীর উদযাপন। ছবি: ক্রিকইনফো
শেখ মেহেদীর উদযাপন। ছবি: ক্রিকইনফো

দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে প্রথমে ফিল্ডিং করে ভালো শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মাঝপথে খেই হারিয়ে ফেলল টাইগাররা। একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং, রানআউটের সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত পাকিস্তানকে ১৩৫ রানে থামায় বাংলাদেশ। ম্যাচ জিততে এখন বাংলাদেশের প্রয়োজন ১৩৬ রান।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। শুরুটা দুর্দান্ত করে টাইগাররা। প্রথম দুই ওভারেই দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে ফেরান তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান।

রিশাদ হোসেন এরপর ঘূর্ণিতে কাবু করেন ফাখর জামান ও হুসাইন তালাতকে। মাঝপথে পাকিস্তান পড়ে যায় ৫ উইকেট হারিয়ে ৪৯ রানে। সেখান থেকে শেষ দিকে মোহাম্মদ হারিস (৩১), মোহাম্মদ নওয়াজ (২৫) ও ফাহিম আশরাফ (১৪*) মিলে দলকে টেনে তোলেন।

তাসকিন আহমেদ ছিলেন সবচেয়ে সফল বোলার। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী। একটি উইকেট পান মোস্তাফিজুর রহমান।

ম্যাচটি কার্যত সেমিফাইনাল। জিতলেই ফাইনালে যাবে বাংলাদেশ। হারলে বিদায়। এই চাপের মধ্যেই বাংলাদেশের সামনে এখন ১৩৬ রানের লক্ষ্য।


বিশ্লেষণ:
বাংলাদেশের বোলাররা যেমন শুরু করেছিলেন, তেমনটা যদি পুরো ইনিংসে ধরে রাখতে পারতেন, তাহলে লক্ষ্যটা হয়তো আরও সহজ হতো। ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং না হলে পাকিস্তানের স্কোর ১০০’র নিচে থামানো যেত বলেই বিশ্বাস অনেকের।

এলাকার খবর

সম্পর্কিত