দুর্গাপূজা উপলক্ষে স্কুল-কলেজে টানা ছুটি, কোথায় কতদিন?

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে স্তরভেদে ছুটির মেয়াদ ভিন্ন। বেশিরভাগ প্রতিষ্ঠানে এক সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় ধরে পাঠদান বন্ধ থাকবে।

আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে পূজার ছুটি। যদিও আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়েছে।

কলেজ পর্যায়ে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি

সরকারি ও বেসরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা এবং টিচার্স ট্রেনিং কলেজে পূজার ছুটি মিলিয়ে ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়া যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

মাধ্যমিক পর্যায়ে ১৪ দিনের ছুটি

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পূজার ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ধরলে ছুটির পরিমাণ দাঁড়ায় ১৪ দিন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন বলেন, "স্কুল পর্যায়ে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে, ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।"

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১ দিনের ছুটি

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ৯ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি পাচ্ছেন। শুক্র ও শনিবারের ছুটি মিলিয়ে তাদের মোট ছুটি হচ্ছে ১১ দিন।

বিভিন্ন স্তরে ছুটির তালিকা:

  • প্রাথমিক বিদ্যালয়: ৯ দিনের পূজার ছুটি, সাপ্তাহিক ছুটি ধরে মোট ১১ দিন।

  • আলিয়া মাদ্রাসা: মোট ৬ দিনের পূজার ছুটি।

  • কারিগরি স্কুল ও মাদ্রাসা: ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছাড়া ৫ দিনের ছুটি; সাপ্তাহিকসহ ৭ দিন।

  • এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, ডিপ্লোমা: ১-৬ অক্টোবর (সাপ্তাহিক ছাড়া ৪ দিন, সাপ্তাহিকসহ ৬ দিন)।

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং: ১, ২, ৪ ও ৬ অক্টোবর ছুটি; ৩ অক্টোবর শুক্রবার হওয়ায় কার্যত একদিন অতিরিক্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজা শেষে শিক্ষার্থীরা ধাপে ধাপে ক্লাসে ফিরবে।

এলাকার খবর

সম্পর্কিত