ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি: (ফাইল ছবি)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি: (ফাইল ছবি)

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ভাষাসৈনিকের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রতত্ত্বচর্চার পথিকৃৎ।”

তিনি আরও বলেন, “শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে আহমদ রফিক বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তার কর্ম ও সাধনা আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

রবীন্দ্রচর্চায় তার অবদান দুই বাংলায়ই সমানভাবে শ্রদ্ধার আসন পেয়েছে। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দিয়ে সম্মানিত করে, যা তার বিদগ্ধতার স্বীকৃতি বহন করে।

আহমদ রফিকের মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

এলাকার খবর

সম্পর্কিত