চট্টগ্রামে Dhakacolo ও Race Online-এর বিজনেস ইনোভেশন কনক্লেভ

চট্টগ্রাম সংবাদদাতা
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো Dhakacolo ও Race Online Ltd.-এর যৌথ আয়োজন “বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫”। দেশের শীর্ষস্থানীয় ক্লাউড ও কোলোকেশন সেবা প্রদানকারী টিয়ার III সার্টিফাইড ডাটা সেন্টার Dhakacolo এবং সারাদেশব্যাপী কর্পোরেট ইন্টারনেট ও ডিজিটাল সেবা প্রদানকারী Race Online Ltd.-এর উদ্যোগে এ আয়োজনটি ছিল একেবারেই ভিন্ন মাত্রার।

 

আয়োজনের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক, SPP, psc (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, চিফ বিজনেস অফিসার রায়হান হোসেন, জেনারেল ম্যানেজার (টেকনোলজি) মোঃ মাহবুবুল আলম রিয়াদ। এছাড়াও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এলা আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি কামাল হোসেন ভিডিওবার্তায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার স্বীকৃতি হিসেবে বিশেষ ক্লায়েন্টদের প্রদান করা হয় “Partnership Award”। এ বছর পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, KSRM, সিকম গ্রুপ, CCCC (কর্ণফুলী টানেল O & M প্রজেক্ট), ফোর্টিস গ্রুপ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং SCITP (সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস)।

 

মূল বক্তব্যে সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক বলেন, “চট্টগ্রামভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে কাজ করা আমাদের জন্য এক বিশেষ সম্মান। আমরা প্রযুক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। Dhakacolo এবং Race Online Ltd. বিশ্বাস করে, প্রযুক্তি শুধু সেবা নয়—এটি একটি সেতুবন্ধন, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে।”

দিনব্যাপী এই কনক্লেভ চট্টগ্রামের ব্যবসায়িক ও প্রযুক্তিখাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এলাকার খবর

সম্পর্কিত