কমলনগরে বজ্রপাতে তরুণীর মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতদরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিমা ওই এলাকার আবদুর রব হাওলাদার বাড়ির মো. ইউছুপ আলী খোকনের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে লিমা বিল থেকে সয়াবিন আনতে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল। হঠাৎ বজ্রপাতে তার শরীরে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে ফজুমিয়ারহাটের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, দেড় মাস আগে তার মা মারা যান বলে জানা গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকার খবর

সম্পর্কিত