কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা কমিটির মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন কটিয়াদী সার্কেলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ কিশোরগঞ্জের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, সিভিল সার্জন অভিজিৎ শর্মা, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

 

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, যানজট নিরসন ও জননিরাপত্তা জোরদারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

বিষয়:

কিশোরগঞ্জ
এলাকার খবর

সম্পর্কিত