কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ১৭ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ভূমি মালিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সেবা কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ থাকলে তা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানোর জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।