কেরানীগঞ্জে হোসেনের দৌরাত্ম্যের অবসান চায় এলাকাবাসী

সুবর্ণা হাওলাদার :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের আহমেদ নগরের বাসিন্দা মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি, মসজিদের টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অপকর্ম চালিয়ে আসছেন।

অভিযোগকারীরা জানান, আওয়ামী লীগের আমলে হোসেন মৎস্যজীবী লীগের ঢাকা জেলার পদে ছিলেন। উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দলীয় পরিচয় ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এলাকায় নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। সরকার পরিবর্তনের পরও তার প্রভাবশালী কর্মকাণ্ড বন্ধ হয়নি।

শুধু হোসেন নন, তার সহযোগী শুক্কুর আলীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। আহমেদ নগরের প্রবাসী মো. রমজান অভিযোগ করেন, ব্যবসার কথা বলে শুক্কুর আলী তাঁর কাছ থেকে টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে হোসেনের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় রমজান ঢাকার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা (নং–১২২২/২০২৫, ধারা ৪২০/৪০৬/৫০৬/৪৬৪ দণ্ডবিধি) দায়ের করেছেন।

মামলার পর হোসেন একটি ভুয়া অনলাইন পোর্টালে রমজানকে মাদক ব্যবসায়ী হিসেবে প্রচার করেন বলে অভিযোগ করেন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, হোসেন মাঝে মাঝে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন স্থানীয় শামীমা বেগম, মাসুম, নাসির, দ্বীন ইসলাম ও সিদ্দিকসহ অনেকে। তাঁরা হোসেনের অপকর্মের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এলাকার খবর

সম্পর্কিত