খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি সংবাদদাতা:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা জোন সদরে জোনের উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত ২৭ মার্চ সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

 

সহায়তার আওতায় ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি)। 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার খবর

সম্পর্কিত