খালেদা জিয়ার অসুস্থতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত: মীর সরফত আলী সপু

এম এ কাইয়ুম মাইজভান্ডারি
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে উপজেলা যুবদল আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও দাবি করেন, নানা আলোচনা থাকলেও আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মোমিন আলী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জসিম মোল্লা, জসিম উদ্দিন খান খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এলাকার খবর

সম্পর্কিত