বন্দরে এমআর ক্যাম্পেইন ঘিরে সমন্বয় সভা, পালিত জাতীয় পুষ্টি সপ্তাহ

নারায়ণগঞ্জ সংবাদদাতা :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

 

সভায় জানানো হয়, এমআর ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রয়োজন অনুযায়ী বুস্টার ডোজ নেওয়ার সুযোগ থাকবে।

বক্তারা বলেন, ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এর আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ইপিআই টেকনোলজিস্ট মাহাবুব হাসান।

এলাকার খবর

সম্পর্কিত