বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

বাঘাইছড়ি (রাঙামাটি) সংবাদদাতা:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পেট্রোল পাচারের চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে সদস্যরা নির্দিষ্ট স্থানে অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় পেট্রোল ভর্তি কয়েকটি জেরিক্যান উদ্ধার করা হয়।

 

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

 

জব্দকৃত পেট্রোল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারিশ্যা ২৭ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সীমান্ত সড়ক ব্যবহার করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পেট্রোল পাচারের চেষ্টা করছে। চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এলাকার খবর

সম্পর্কিত