বেতাগীতে মাদকসেবীসহ আটক ৮ জনকে কারাদণ্ড ও জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ৮ জনকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বাংলাদেশ পুলিশ।

 

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টার দিকে কাজীরাবাদ কলেজ গেট এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ মো. সজল (২১) এবং ১০ গ্রাম গাঁজাসহ মো. ইয়াকুব (২৫)কে আটক করা হয়। এ ছাড়া বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে আরও আটক হন মো. আতিক হাসান (২৭) ও মো. সাগর (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতিক হাসানকে তিন মাস এবং সাগরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এদিকে আটক তিন অপ্রাপ্তবয়স্ক—মো. সুজন (১৭), মো. শাওন (১৭) ও মো. আফতাফ (১৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুহাম্মাদ সাদ্দাম হোসেন।

 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, “মাদক ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

এলাকার খবর

সম্পর্কিত