রাঙ্গুনিয়া প্রেসক্লাবে নবাগত ও বিদায়ী ইউএনও–র সৌজন্য পরিদর্শন
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ২০:০৮
ছবি: নিউজ ওয়ান
রাঙ্গুনিয়া উপজেলা ক্যাম্পাসে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাব বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পরিদর্শন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান, নবাগত ইউএনও নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
সৌজন্য এ সাক্ষাৎকালে অতিথিরা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত ভূমিকা এবং উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ নূরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাবেক অর্থ সম্পাদক জগলুল হুদা প্রমুখ।
সাক্ষাৎ শেষে অতিথিরা রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অগ্রগতির জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানান ও বিদায়ী ইউএনওর সফল ভবিষ্যৎ কামনা করেন।