সুন্দরবনে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

সুন্দরবনের কালাবগি এলাকা থেকে সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

‎আটক কাঁকড়া ব্যবসায়ীরা হলেন-তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা। এরা সকলেই দাকোপের কালাবগী গ্রামের বাসিন্দা।

‎১০ জানুয়ারি শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মুহসিন

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়।

‎উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

‎জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

‎তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এলাকার খবর

সম্পর্কিত