বাংলাদেশ টেলিভিশনের পাক্ষিক সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘গীতি বিচিত্রা’ নিয়ে আসছে বর্ণিল এক নতুন পর্ব। গ্রন্থনা ও পরিকল্পনায় রয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী পিয়াল হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অধরা জাহান এবং প্রযোজনায় আছেন মাহবুবা জ্যামিন।
এবারের পর্বে সংগীত পরিবেশনায় অংশ নিচ্ছেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আখি আলমগীর, পিয়াল হাসান নিজে এবং জার্মান প্রবাসী সংগীত শিল্পী এস এম লুৎফর। এছাড়াও থাকছেন আরও একাধিক গুণী শিল্পী।
আধুনিক ও ক্লাসিক গানের মেলবন্ধনে সাজানো এই পর্বে দর্শকরা উপভোগ করবেন বৈচিত্র্যময় সুর, অনুভূতির গান ও স্মৃতিমাখা সংগীত আয়োজন। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বরাবরের মতো এবারও ‘গীতি বিচিত্রা’ দর্শকদের জন্য একটি মানসম্মত ও উপভোগ্য সংগীতানুষ্ঠান হয়ে উঠবে।