শিল্পকলা একাডেমির মহাপরিচালককে শুভেচ্ছা জানালেন তরুণ জাদুশিল্পীরা

বিনোদন প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তরুণ জাদুশিল্পীরা। 

 

বুধবার বিকালে জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের জাদুশিল্পীরা।

অনুষ্ঠানে নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আমাদের প্রিয়জন কবি রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে পেয়ে। তরুণ প্রজন্মের জাদুশিল্পীরা তাঁর অনুপ্রেরণায় আরও এগিয়ে যাবে।”

 

শুভেচ্ছা জানাতে অংশ নেন জাদুশিল্পী এ কে আজাদ, সাবা হক অনিক, মোহাম্মদ আলী শামস, সাদাত মামুন, বিদেশ অধিকারী, আওয়াল ইসলাম, কাজী রবিউল ইসলাম, সেলিম রেজা ও ওসমান গনী।

 

তরুণ শিল্পীরা বিশ্বাস করেন, কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্ব ও দিকনির্দেশনা তাঁদের সৃজনশীল শিল্পচর্চাকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

এলাকার খবর

সম্পর্কিত