র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স আয়োজিত আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে র্যাব-২।
রবিবার (২১ সেপ্টেম্বর) উত্তরা এপিবিএন সদর দপ্তরের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে র্যাব-৭ চট্টগ্রামকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মোহাম্মদপুরভিত্তিক র্যাব-২।
ফাইনালে একটি গোল করেন র্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচে সাত গোল করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন র্যাব ফোর্সেস মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি।
টুর্নামেন্টে র্যাব সদর দপ্তরসহ মোট ১৬টি দল অংশ নেয়।