রাজধানীর কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটি জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রচণ্ড যানজটের কারণে খবর পাওয়ার ৪০ মিনিট পরও অনেক ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং কোনো হতাহতের সংবাদও পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।